শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : জাতীয়

দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা পড়েছেন ১৭৮ যাত্রী


DhakaReport24.com || 2025-09-17
দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা পড়েছেন ১৭৮ যাত্রী

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থগিত রয়েছে। এতে ১৭৮ জন যাত্রী আটকা পড়েছেন।

মঙ্গলবার রাতের এ ঘটনা নিশ্চিত করেছেন বিমানের দুবাই আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানা।

তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উড্ডয়নের আগে নিয়মিত পরিদর্শনের সময় ত্রুটি ধরা পড়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড করা হয়েছে।

আটকে পড়া যাত্রীদের মধ্যে ১৭৫ জনকে হোটেলে স্থানান্তর করা হয়েছে। ভিসাজনিত সমস্যার কারণে বাকি তিন জনকে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে। যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান সাকিয়া সুলতানা।

ঢাকা থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিমানের একটি ফ্লাইটে প্রয়োজনীয় যন্ত্রাংশ দুবাইয়ে পৌঁছানোর কথা রয়েছে। ত্রুটি সমাধান শেষে রাতেই উড়োজাহাজটি সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বোয়িং ৭৮৭-৮ মডেলের ফ্লাইট বিজি-২৪৮ মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি।

বিমানের যাত্রীদের একজন বলেন, মঙ্গলবার রাতেই বোর্ডিং সম্পন্ন করে বিমানে উঠেছি। উড্ডয়নের আগে হঠাৎ ত্রুটি ধরা পড়ায় এখন হোটেলে অবস্থান করছি। কখন দেশে ফিরতে পারব, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যাত্রীরা জানান, দ্রুত ঢাকায় পৌঁছানোর জন্য বিমানের ফ্লাইটটি বেছে নিয়েছিলাম। এখন বিলম্বের কারণে নারী, শিশু ও প্রবীণসহ সব যাত্রীই ভোগান্তিতে পড়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রুটি মেরামতের পর ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম