শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

নির্বাচনে নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার


DhakaReport24.com || 2025-08-10
নির্বাচনে নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে অন্তর্বর্তী সরকার পুলিশ সদস্যদের জন্য প্রায় ৪০ হাজার বডি ক্যামেরা সরবরাহ করবে।

শনিবার (৯ আগস্ট) যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।


বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোন্দকার বখশ চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।


ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং এগুলো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


তিনি আরও বলেন, অক্টোবর মাসের মধ্যে ক্যামেরাগুলো কেনা সম্পন্ন করা হবে এবং পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে ক্যামেরার প্রযুক্তিগত বৈশিষ্ট্যসহ এআই ব্যবহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। বাংলাদেশ কর্তৃপক্ষ ইতোমধ্যে জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে। ভোটকেন্দ্রে পুলিশ ও কনস্টেবলরা বডি ক্যামেরা বুকে ঝুলিয়ে ব্যবহার করবেন।


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুত কেনাকাটা সম্পন্ন করার পাশাপাশি সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “সব ভোটকেন্দ্রের নিরাপত্তা যেকোনো মূল্যে নিশ্চিত করতে হবে এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন।”


এছাড়া, প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী জানান, আসন্ন নির্বাচনের জন্য একটি ইলেকশন অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে। এই অ্যাপে থাকবে প্রার্থী সম্পর্কিত তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ জানানোর ইন্টার‌্যাক্টিভ সুবিধা। প্রধান উপদেষ্টা দ্রুত এই অ্যাপ চালুর নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, দেশের ১০ কোটিরও বেশি ভোটারের জন্য এটি সহজ ও ব্যবহারবান্ধব হতে হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম