বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণ: দগ্ধ ১০ জন জাতীয় বার্নে


DhakaReport24.com || 2025-08-05
মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণ: দগ্ধ ১০ জন জাতীয় বার্নে

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণে দশজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল তিনটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

দগ্ধরা হলেন মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাদ (২০), মো. মনসুর ইসলাম (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মিশু (২৩) ও মিহাত (১৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মানিক মিয়া এভিনিউ থেকে গ্যাস বেলুন বিস্ফোরণে এখন পর্যন্ত আমাদের এখানে দশজন এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

জানা গেছে, ‘৩৬ জুলাই উদযাপন’ উপলক্ষে আজ মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলুনের প্রতীকী ‘হেলিকপ্টার’ ওড়ায় ছাত্র-জনতা। হঠাৎ বিস্ফোরণ থেকে গ্যাস বেলুনে আগুন লাগে। সে আগুন ছড়ায় বৈদ্যুতিক তারে। এতে আহত হয় মোট দশজন। পরে একটি ড্রোন দিয়ে আগুন নেভানো হয়।

এর আগে, জুলাই শহীদদের স্মরণে আয়োজিত দিনব্যাপী জুলাই পুনর্জাগরণ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এদিন দুপুর ১২টায়। অনুষ্ঠানে পারফর্ম করবেন পারশা, এলিটা করিম, এফ মাইনর, আর্টসেলসহ আরও অনেকেই।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম