শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, যুদ্ধবিমান ছিল: আইএসপিআর


DhakaReport24.com || 2025-07-22
বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, যুদ্ধবিমান ছিল: আইএসপিআর

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমানটি প্রশিক্ষণ বিমান ছিলো না। এটি ছিলো একটি যুদ্ধবিমান।

মঙ্গলবার (২২ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

এক বার্তায় আইএসপিআর জানায়, একটি ছোট ব্যাখ্যা দেয়া প্রয়োজন— কিছু কিছু গণমাধ্যম লিখছে যে, গতকালের বিমানটি একটি প্রশিক্ষণ বিমান ছিল। বিনয়ের সঙ্গে আবারও জানাতে চাই, এটি একটি যুদ্ধ উপযোগী যুদ্ধবিমান ছিল; যা একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিচ্ছিল।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টায় উড্ডয়নের পর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি আছড়ে পড়ে এবং একটি ভবনে আঘাত হেনে আগুন ধরে যায়।

মর্মান্তিক এ দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহতের খবর পাওয়া গেছে। যার মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।

বিধ্বস্ত বিমানটিতে একমাত্র পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম সাগর। গতকাল সোমবার (২১ জুলাই) এক বার্তায় আইএসপিআর জানিয়েছিল, কুর্মিটোলাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমানটি। দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম