শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

ইনক্রিমেন্ট যুক্ত হলো কি না, দেখবেন যেভাবে


DhakaReport24.com || 2025-06-29
ইনক্রিমেন্ট যুক্ত হলো কি না, দেখবেন যেভাবে

সরকারি চাকরিতে সাধারণত প্রতিবছর মূল বেতনের সঙ্গে ১ জুলাই থেকে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট যুক্ত হয়। সরকারি কর্মচারীদের বেতন স্কেলের ওপর ভিত্তি করে বার্ষিক ১০ শতাংশ বেতন বৃদ্ধি হয়ে থাকে। বেসরকারি ক্ষেত্রে, বেতন বৃদ্ধির নিয়মাবলি কম্পানির অভ্যন্তরীণ নীতির ওপর নির্ভর করে।

বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমন্ট) চেক করার নিয়ম : সরকারি কর্মচারী : iBAS++ (ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম) ওয়েবসাইটে যেতে হবে।

আপনার আইডি নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করুন। বেতন নির্ধারণ এবং ইনক্রিমেন্ট সংক্রান্ত তথ্য দেখুন। যেভাবে দেখবেন :

১. গুগলে (ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স) প্রবেশ করে www.payfixation.gov.bd সাইটে প্রবেশ করুন।

২. এরপর ‘অনলাইন বেতন নির্ধারণী’ পেজ আসবে এবং সেখান থেকে ‘পরবর্তী ধাপ’ বাটনটিতে ক্লিক করুন।

৩. এরপর যে পেজটি আসবে সেখান থেকে ‘আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি’ এর বক্সে ক্লিক করুন এবং ‘পরবর্তী’ বাটনটিতে আবারও ক্লিক করুন।

৪. আগত পেজটিতে ‘ইনক্রিমেন্ট’ বাটনটিতে ক্লিক করুন। তারপর Information বক্সে ‘হ্যাঁ’ বাটনে ক্লিক করুন।

৫. পেজটি হতে বেসামরিক সিলেক্ট করুন।

৬. এরপর যে ডায়ালগ বক্স আসবে সেখানে National ID, Verification no (যে নম্বর ২০১৫ সনে পে-ফিক্সেশনের সময় দেওয়া হয়েছিল অথবা প্রতিবছরের এ ফিক্সেশন শিটেও পাবেন) এবং ইমেজ কোড দিয়ে (ফাঁকা বক্সে বাম দিকের সংখ্যাগুলো লিখে) login বাটনটি চাপুন।

৭. পরবর্তী ধাপে ‘লগইন’-এর জন্যে আপনার মোবাইলে প্রেরিত ৪ সংখ্যার Verification number বা কোড নির্ধারিত ফাঁকা ঘরে এন্ট্রি দিতে হবে এবং “Validate” এ ক্লিক করুন।

৮. এর পরই আপনি আপনার কাঙ্ক্ষিত বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট অটো সার্টিফিকেট প্রদত্ত পেজটি দেখতে পাবেন।

৯. সেখানে আপনার নাম পদবি, মোবাইল নম্বর, ইনক্রিমেন্টসহ ১ জুলাইয়ে আপনার মূল বেতন দেখাবে। প্রয়োজনে ওই পেজটি আপনি প্রিন্ট করে নিতে পারেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম