শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

ঈদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: ডিবিপ্রধান


DhakaReport24.com || 2025-03-29
ঈদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: ডিবিপ্রধান

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।

শনিবার (২৯ মার্চ) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রেজাউল করিম মল্লিক বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে মহানগরীর ৫০টি থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করছে এবং ৭১ টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ছাড়া অক্সিলিয়ারি ফোর্সও পুলিশের কাজে সহায়তা করছে।

ডিবি প্রধান বলেন, ঈদ উপলক্ষে বিপণিবিতান, বাস ও লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনে কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য ডিবির নজরদারি আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। তারপরও কেউ যদি এমন কিছুর শিকার হন বা দেখেন, তাহলে ৯৯৯ নম্বরে ফোন করবেন।

আসন্ন উৎসবকে ঘিরে অনলাইনে যাতে কোনো গুজব না ছড়ায়, সেদিকে লক্ষ্য রেখে ডিবির সাইবার টিম কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমি মনে করি পুলিশ সদস্যদের মনোবল আগের যেকোনো পরিস্থিতির তুলনায় উন্নত এবং শক্তিশালী। ঈদ পরবর্তী সময়েও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালানো হবে। এ সময় বাজারে ছড়িয়ে পড়া জাল নোটের বিষয়েও কথা বলেন তিনি। 

রেজাউল করিম বলেন, জাল টাকা তৈরি ও সরবরাহ রোধে ডিবি সতর্ক রয়েছে। এরইমধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম