রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে


DhakaReport24.com || 2025-03-28
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ে এ বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় বৈঠকের এ তথ্য জানানো হয়।

এদিন স্থানীয় দুপুর পৌনে ১২টায় বেইজিংয়েই বিনিয়োগ বিষয়ক এক সম্মেলনে যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের ব্যবসা-বান্ধব পরিবেশের তথ্য জানাতে এবং বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম