বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

৭ দিনের মধ্যে মাগুরার শিশু ধর্ষণ মামলার বিচার শুরু: আইন উপদেষ্টা


DhakaReport24.com || 2025-03-13
৭ দিনের মধ্যে মাগুরার শিশু ধর্ষণ মামলার বিচার শুরু: আইন উপদেষ্টা

সাত দিনের মধ্যে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির বিচারকাজ শুরু হবে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সর্বোচ্চ দ্রুততার সঙ্গে মামলাটির বিচার হবে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘ধর্ষণ ও বলাৎকারের মামলাগুলোর দ্রুত বিচার শেষ করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। আগামী রবিবারের (১৬ মার্চ) মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর অধ্যাদেশ জারির চেষ্টা করা হবে। তবে এ সময় কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘এরইমধ্যে সংশ্লিষ্টদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে এই রিপোর্ট পাওয়া যাবে। এ ঘটনায় ১২ থেকে ১৩ জন ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছে। 

আইন উপদেষ্টা আরও বলেন, বিশেষ ব্যবস্থায় আজই ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে। মরদেহ হেলিকপ্টারে করে আজই মাগুরা নিয়ে যাওয়া হবে।

গত ৬ মার্চ মাগুরা সদরের একটি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় তার বোনের শ্বশুর বাড়ির চারজনের বিরুদ্ধে মামলার পর সবাইকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে গলাটিপে হত্যার চেষ্টাও করা হয়।

প্রাথমিক অবস্থায় শিশুটিকে মাগুরা জেলা সদর হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুর হয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেলে সংক্রমণ ঝুঁকি দেখা দেওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে না ফেরার দেশে চলে যায় শিশুটি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম