বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

নির্বাচন আরও পিছিয়ে দেয়ার ইঙ্গিত অন্তর্বর্তী সরকারের, বিএনপির হুংকার


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2025-02-24
নির্বাচন আরও পিছিয়ে দেয়ার ইঙ্গিত অন্তর্বর্তী সরকারের, বিএনপির হুংকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে কিংবা ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

এদিকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. হাবিব উন নবী খান বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা সহ্য করা হবে না। দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন। নির্বাচন দিতে দেরি হলে কঠোর আন্দোলনে যাবে বিএনপি।রাঙামাটিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকবার কথা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের অনেকেই কথা বলেছেন। প্রধান উপদেষ্টা আগে যে দুটি তারিখের কথা উল্লেখ করে বলেছিলেন রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে আর তারা যদি চান আরও কিছুদিন থাকি তাহলে ২০২৫ সালের প্রথমার্ধে নির্বাচন হবে। কিন্তু এখানে একটা প্র্যাকটিক্যাল ইস্যু হলো এপ্রিল মাসের দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়, এপ্রিলের পরে জুনে আবার বর্ষা শুরু হয়ে যায়। ফলে ওই তিনটা মাস আসলে নির্বাচনের জন্য অতটা উপযোগী না, সেজন্য আমাদের ধারণা নির্বাচন হয়তো ডিসেম্বরে হবে অথবা সর্বোচ্চ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।


ঢাকারিপোর্ট২৪.কম/অনি/আরএএম