বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

সাবেক গভর্নর আতিউর রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা


DhakaReport24.com || 2025-02-20
সাবেক গভর্নর আতিউর রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতসহ ২৭ জনের বিরুদ্ধে ২৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সম্প্রতি এননটেক্স কোম্পানির নামে জনতা ব্যাক থেকে ২৮৭ কোটি টাকার আত্মসাৎ অভিযোগে মামলাগুলো দায়ের করেছে।

অভিযোগে বলা হয়েছে, এই ব্যক্তিরা একটি জালিয়াতি চক্রের অংশ হিসেবে এননটেক্স নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। তদন্তে প্রমাণিত হয়েছে যে, এই অর্থের একটি বড় অংশ অবৈধভাবে স্থানান্তরিত করা হয়েছিল, যার ফলে দেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার গভীর ক্ষতি হয়েছে।

দুদকের এজাহারে বলা হয়েছে যে, আতিউর রহমান এবং তাঁর সহযোগী অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন। অভিযোগের মধ্যে রয়েছে ব্যাংক ঋণ, টাকা স্থানান্তর এবং অস্থির অর্থনৈতিক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে এই অর্থের অবৈধ লেনদেন।

এই মামলায় দুদক তাঁদের বিরুদ্ধে অর্থ পাচার, জালিয়াতি এবং দুর্নীতির মতো গুরুতর অভিযোগ এনেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম