শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬০৭ 


DhakaReport24.com || 2025-02-11
অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬০৭ 

চলমান বিশেষ অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ৬০৭ জনসহ মোট ১ হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি এ তথ্য জানান। 

ইনামুল হক সাগর জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৬০৭ জনকে। এ ছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল রাত থেকে আজ পর্যন্ত ১ হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, অপারেশন ডেভিল হান্টে উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো—দুইটি বিদেশি পিস্তল, একটি এলএমজি, একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, দুইটি চাপাতি, ৬টি দা/রামদা, ১৩ টি চাকু/ছোরা, দুইটি কুড়াল, একটি করাত, তিনটি হাতুড়ি, দুইটি প্লাস, দুইটি বাটাল ও দুইটি লাঠি।

প্রসঙ্গত, অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে বুঝানো হয়েছে। তবে ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার ইংরেজি শাব্দিক অর্থ গিয়ে দাঁড়ায় ‘শয়তান শিকার’ করা। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম