শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

দুর্নীতির দায়ে শাস্তি পেলেন এসপি নিহার রঞ্জন


DhakaReport24.com || 2024-12-11
দুর্নীতির দায়ে শাস্তি পেলেন এসপি নিহার রঞ্জন

অসদাচরণ ও দুর্নীতির দায়ে আগামী ১ বছরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে ‘অবনমিতকরণ’র দণ্ড দেওয়া হয়েছে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার নিহার রঞ্জন হাওলাদারকে।

রোববার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার সিনিয়র সচিব আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বুধবার (১১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে ।

এতে বলা হয়, নিহার রঞ্জন হাওলাদারের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ বিধিমালার ৩(খ) ও ৩ (ঘ) বিধি অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি পরায়ণতা’র অভিযোগ প্রমাণিত হয়েছে।

এতে আরও বলা হয়, কারণ দর্শানোর জবাব (১ম ও ২য়), তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য দলিলপত্রাদি পর্যালোচনায় তার বিরুদ্ধে আনা অসদাচরণ ও দুর্নীতি পরায়ণতার অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪(২) এর উপ-বিধি (১) (ঘ) অনুযায়ী তাকে আগামী ১ বৎসরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণের দণ্ড দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই বেতন সমন্বয় করা হবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পুরো প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম