বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

মামলা না নিলে এক মিনিটে ওসিকে সাসপেন্ড: ডিএমপি কমিশনার


DhakaReport24.com || 2024-11-25
মামলা না নিলে এক মিনিটে ওসিকে সাসপেন্ড: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, যদি কোনো থানার ওসি কোনো ঘটনায় ভুক্তভোগীর মামলা না নেন, তাহলে তাকে এক মিনিটের মধ্যে সাসপেন্ড করা হবে।

সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দফতরে অটোরিকশা, অটোভ্যান এবং ইজিবাইক চালকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন।

বৈঠকে চাঁদাবাজি সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, “রিকশা এবং ভ্যানে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। গরীবের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় মাস্তানরা এই টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো সদস্য চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

কমিশনার চাঁদাবাজি বন্ধে একটি কমিটি গঠনের পরিকল্পনাও জানান। তিনি বলেন, রিকশাচালকরা থানার ওসিদের সঙ্গে মিলে কমিটি গঠন করবে এবং এটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।

এ সময় এক রিকশাচালক অভিযোগ করেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় গত রোববার এবং পূর্বে একাধিকবার মারধর করা হয়েছে। এ অভিযোগে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রিকশাচালককে প্রশ্ন করেন, “আপনি মামলা কেন করেননি?” তিনি আরও বলেন, “মামলা নেওয়ার ক্ষেত্রে কোনো ব্যত্যয় হলে, ওই থানার ওসিকে এক মিনিটের মধ্যে সাসপেন্ড করা হবে।”

এর আগে, বেলা ১১টার দিকে, দুটি রিকশাচালক সংগঠন ডিএমপি সদর দফতরে কমিশনারের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে তারা অভিযোগ করেন, পেটের দায়ে অটোরিকশা চালকদের মূল সড়কে উঠতে বাধ্য হতে হয় এবং কিছু এলাকার গলি দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না, ফলে তাদেরকে মূল সড়কে উঠতে হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম