বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

গুলশান থানার সাবেক সেই ওসি ৪ দিনের রিমান্ডে


DhakaReport24.com || 2024-10-18
গুলশান থানার সাবেক সেই ওসি ৪ দিনের রিমান্ডে

২০১৩ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক রেখে কাজে বাধা ও হত্যাচেষ্টা মামলায় গুলশান থানার তৎকালীন ওসি মো. রফিকুল ইসলামকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা চৌধুরী সুমু এ আদেশ দেন।

এর আগে, এদিন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে রফিকুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগে কর্মরত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।

খালেদা জিয়ার বাসভবনের সামনে বালু ও ময়লার ট্রাক দিয়ে অবরুদ্ধ করার ঘটনায় গত ৪ অক্টোবর কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মো. শরীফুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ওই ঘটনার সময় গুলশান থানার ওসি ছিলেন রফিকুল ইসলাম। এরপর দুই দফা পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হন তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম