বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

১২ বিচারপতির ছুটি নিয়ম মেনেই হয়েছে: রিজওয়ানা হাসান


DhakaReport24.com || 2024-10-18
১২ বিচারপতির ছুটি নিয়ম মেনেই হয়েছে: রিজওয়ানা হাসান

হাইকোর্টের ১২ জন বিচারপতিকে অবসরে পাঠানোর বিষয়ে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিচার বিভাগ–সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, দীর্ঘদিন বিচার বিভাগের অনেক সিদ্ধান্ত মীমাংসা করা হয়নি। কারণ, রাজনৈতিক সরকারগুলো সব সময় তাদের ইচ্ছামাফিক বিচার বিভাগকে ব্যবহার করতে চেয়েছে। ফলে সেই বিষয়গুলো সমাধান করেনি। তাই সেগুলো সমাধানের দায়িত্ব আমাদের কাঁধে এসেছে। প্রধান বিচারপতি বিচারপতিদের নিয়মের মধ্যে ছুটি দিয়েছেন।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিষয়ে এ উপদেষ্টা বলেন, বিচারপতিদের অপসারণ কে করতে পারবেন, তা নিয়ে দেশে অনেক রাজনীতি হয়েছে। একদিকে মুখে বিচার বিভাগ স্বাধীনের কথা বলা হয়েছে, অন্যদিকে বিচার বিভাগ যেন রাজনৈতিক সরকারের অবস্থান থেকে একচুলও না নড়তে পারে, সেই লক্ষ্যে পুরো ক্ষমতাটাই সংসদকে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার হাইকোর্ট ঘেরাও ও বিক্ষোভের মুখে হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে আপাতত বেঞ্চ না দেওয়া, অর্থাৎ বিচারকাজ থেকে বিরত রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে বিচারপতিদের নাম প্রকাশ করেননি তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, দলবাজ ও দুর্নীতিবাজ বিচারপতিরা আওয়ামী লীগের ইচ্ছা ও নির্দেশনাকে আইনে পরিণত করেছিলেন।

এদিকে যানজট নিরসনে সরকারের উদ্যোগ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘যানজট ব্যবস্থাপনায় আমরা প্রশিক্ষণ দিয়ে শিক্ষার্থীদের যুক্ত করতে পারি কি না, সেটা নিয়ে আলোচনা হয়েছে। প্রাথমিক সিদ্ধান্ত হচ্ছে, শিক্ষার্থীদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক–ব্যবস্থায় যুক্ত করার সুযোগ আছে।’

গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কি না, এমন প্রশ্নের উত্তরে রিজওয়ানা হাসান বলেন, ‘বিচারের প্রয়োজনে আমাদের আনতে হলে সেই উদ্যোগ গ্রহণ করব। যেহেতু ট্রাইব্যুনাল থেকে নির্দেশনা এসেছে, তাই বিচারের প্রয়োজন হয়েছে। সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবে।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম