স্ত্রী ও সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘুষ-দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগে বুধবার (৯ অক্টোবর) কমিশনের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ মামলা করা হয়।
দুদুকের করা পৃথক পাঁচটি মামলায় প্রত্যেকটিতে আসাদুজ্জামান খান কামালকে আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামীরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদাচ্ছের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেন।
গত ১৫ আগস্ট নিয়োগ-পদোন্নতি কিংবা বদলিতে ঘুষ নেওয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। তার পরিপ্রেক্ষিতেই এই মামলা করেছে দুদুক।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম