বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার


DhakaReport24.com || 2024-10-03
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার

নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, আমরা পরে সেই সিদ্ধান্ত নেব। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর দায়ের করা একাধিক মামলায় সাধন মজুমদারকে আসামি করা হয়।

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মুজমদার ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য। সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এ তিন উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ সংসদীয় আসনে ২০০৮, ২০১৪, ২০১৮ ও সবশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত খাদ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন সাধন চন্দ্র মুজমদার। দলীয় পদ আর ক্ষমতার অপব্যবহার করে তিনি এলাকায় গড়ে তোলেন শক্তিশালী সিন্ডিকেট, যার মূল লক্ষ্য ছিলো শুধু অবৈধভাবে অর্থ উপার্জন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম