বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি: দাবি র‌্যাবের


DhakaReport24.com || 2024-10-02
আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি: দাবি র‌্যাবের

কোটা সংস্কার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি বলে দাবি করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনিম ফেরদৌস। তিনি দাবি করেন, হেলিকপ্টার থেকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকালে কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়।

মুনিম ফেরদৌস বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় যাদের সম্পৃক্ততা আছে, ভিডিও ফুটেজ দেখে দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। আরও ৩০ থেকে ৪০ জনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। যারা হেলমেট পরা অবস্থায় হামলায় অংশ নিয়েছিল, তাদেরও শনাক্ত করা হচ্ছে।

আন্দোলনের সময় র‍্যাব হেলিকপ্টার থেকে গুলি করেছে কি না এমন প্রশ্নে র‍্যাবের মুখপাত্র বলেন, গুলি নয়, হেলিকপ্টার থেকে শুধু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

পূজাকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না হয়, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, প্রতিমা বিসর্জনের দিন নিরাপত্তা আরও জোরদার করা হবে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, সাগর-রুনির মামলাটি গতিশীল করার জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। প্রয়োজনে টাস্কফোর্সকে সহায়তা করবে র‍্যাব।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম