বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

শুক্রবার নতুন শিডিউলে চলবে মেট্রোরেল


DhakaReport24.com || 2024-09-19
শুক্রবার নতুন শিডিউলে চলবে মেট্রোরেল

অবশেষে সাপ্তাহিক ছুটির দিনেও স্বস্তির মেট্রোরেলের সেবা পাচ্ছেন রাজধানীবাসী। আগামীকাল থেকে প্রথমবারের মতো শুক্রবারে মেট্রো চলবে। ফলে এখন থেকে সাতদিনই দ্রুতগতির এ গণপরিবহনে চড়তে পারবেন যাত্রীরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

আদেশে বলা হয়, ডিএমটিসিএল-এর আওতায় পরিচালনা ও রক্ষণা-বেক্ষণাধীন এমআরটি লাইন-৬ এর মেট্রো ট্রেন আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এদিকে, বুধবার (১৮ সেপ্টেম্বর) ১০ ঘণ্টা ৪৫ মিনিট বন্ধ থাকার পর মতিঝিলের পথে চলে মেট্রোরেল। রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের কাছে ৪৩০ নম্বর পিলারের ভায়াডাক্টের একটি বিয়ারিং প্যাড সরে যাওয়ায় বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বন্ধ ছিল আগারগাঁও থেকে মতিঝিল অংশে চলাচল।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম