রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেপ্তার


DhakaReport24.com || 2024-08-20
সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেপ্তার

সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১৯ আগস্ট) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় আজ রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, আরিফ খান জয় ২০১৪ সালে নেত্রকোণা-২ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক পেশাদার এই ফুটবলার ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম