বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

সালমান এফ রহমান ও আনিসুল হক ডিবি কার্যালয়ে


DhakaReport24.com || 2024-08-14
সালমান এফ রহমান ও আনিসুল হক ডিবি কার্যালয়ে

 সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৩ আগস্ট) রাত থেকে তারা সেখানে আছেন। বুধবার (১৪ আগস্ট) দুপুরে তাদের আদালতে তোলা হতে পারে।  

ডিবির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

সালমান এফ রহমান ও আনিসুল হককে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে এমন খবরে সেখানে ভীড় করছেন গণমাধ্যমকর্মীরা। এছাড়াও উৎসুক জনতা কার্যালয়টির বাইরে অবস্থান করছে। 

এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে তাদেরকে সদরঘাট থেকে গ্রেফতার করা হয়। নিউমার্কেট এলাকার সাইন্সল্যাব মোড়ে ভাঙচুর এবং হামলার অভিযোগে নিউমার্কেট থানায় একটি মামলা হয়। সেই মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। 

গত ৫ আগস্ট থেকে এই দুইজন লাপাত্তা ছিলেন। তাদের কোনো খোঁজ মিলছিল না। অবশেষে ১৩ আগস্ট সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে পুলিশ দাবি করেছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম