বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

ডিএমপির ৫ এডিসিকে ভারপ্রাপ্ত ডিসি হিসেবে বদলি


DhakaReport24.com || 2024-08-13
ডিএমপির ৫ এডিসিকে ভারপ্রাপ্ত ডিসি হিসেবে বদলি

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে ভারপ্রাপ্ত ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

এতে বলা হয়, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে ডিএমপির লজিস্টিকস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে সদরদপ্তর ও ডিএমপির প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), অতিরিক্ত উপপুলিশ কমিশনার প্রত্যুষ কুমার মজুমদারকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত), অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খানকে ডিএমপির মিরপুর বিভাগের (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত) এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে ডিএমপির গুলশান বিভাগের (গোয়েন্দা) উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত) হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম