শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : জাতীয়

সাত দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমার নির্দেশ


DhakaReport24.com || 2024-08-12
সাত দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমার নির্দেশ

আগামী ৭ দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

সোমবার (১২ আগস্ট) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আগামী সোমবারের (১৯ আগস্ট) মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাখাওয়াত হোসেন বলেন, আমি ভিডিওতে দেখলাম যারা এ ধরনের রাইফেল ব্যবহার করেছেন তারা তরুণ। আমি আপনাদের প্রস্তাব দিচ্ছি, আগামী সোমবারের মধ্যে এসব রাইফেল ফেরত দিন। এরপর আমরা হান্টিং শুরু করবো। এই অস্ত্র নিষিদ্ধ। এটা শুধু আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করতে পারে।

এর আগে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (১১ আগস্ট) রাতে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র অথবা গুলি থেকে থাকলে দ্রুত তা নিকটস্থ থানায় জমা দেওয়ার আহ্বান জানায়।

ডিএমপি জানায়, কারও নিকট লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র অথবা গুলি থেকে থাকলে নিকটস্থ থানায় জমা দিন। লাইসেন্সবিহীন অস্ত্র অথবা গুলি কারও হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম