বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

দেশজুড়ে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত


DhakaReport24.com || 2024-08-04
দেশজুড়ে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত

বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন ঘিরে সারা দেশে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে।

রোববার (৪ আগস্ট) সকাল ১১টা থেকে আন্দোলনকারীরা রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ শুরু করে। একই সময় প্রতিবাদ মিছিল করে আওয়ামী লীগও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।

এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংঘর্ষের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। এতে পাবনা, বগুড়া, বরিশাল, রংপুরসহ ৯টি জেলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক শত। এরমধ্যে পাবনা ও ফেনীতে ৩ জন করে, মুন্সিগঞ্জ, রংপুর এবং বগুড়ায় ২ জন করে, মাগুরা, কুমিল্লা, বরিশালে একজন করে নিহত হয়েছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম