বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি: পিএসসি চেয়ারম্যান


DhakaReport24.com || 2024-07-09
প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি: পিএসসি চেয়ারম্যান

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, যাদের নাম উঠে এসেছে, তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেবে পিএসসি।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির ভবনে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির দুই উপ-পরিচালক, এক সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেফতার করছে সিআইডি। 

এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পিএসসি চেয়ারম্যান বলেন, যে অপরাধ করার অভিযোগ উঠেছে, তা প্রমাণ হলে পিএসসির এখতিয়ারভূত সব ধরনের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত। এক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেব না।

একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে প্রশ্নফাঁসের অভিযোগ প্রসঙ্গে সোহরাব হোসাইন বলেন, টিভিতে প্রচারিত প্রতিবেদনটি তদন্ত কমিটিকে দেওয়া হয়েছে। তারা সবটা নিয়েই তদন্ত করবে।

এদিকে ঘটনা তদন্তে পিএসসির পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে কমিশনের যুগ্ম সচিব ড. আব্দুল আলীম খানকে। কমিটির অন্য দুইজন সদস্য হলেন- কমিশনের পরিচালক দিলাওয়েজ দুরদানা ও মোহাম্মদ আজিজুল হক।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম