শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

১৫ জুলাইয়ের পর গ্যাস সংকট থাকছে না: জ্বালানি প্রতিমন্ত্রী


DhakaReport24.com || 2024-07-04
১৫ জুলাইয়ের পর গ্যাস সংকট থাকছে না: জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দেখা দেয়া গ্যাসের সংকট আগামী ১৫ জুলাইয়ের পর আর থাকছে না।

বুধবার (৩ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুনীল অর্থনীতিবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে আলোচনা শেষে তিনি এ তথ্য জানান। সম্মেলনে বলা হয়, দেশের উপকুলীয় এলাকায় ৩ কোটির বেশি মানুষ বাস করে। তাই দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা রাখতে পারে সমুদ্রসীমা। সম্মেলনে জানানো হয়, সমুদ্র অর্থনীতি বাংলাদেশকে প্রতিবছর ৬২০ কোটি ডলার জোগান দেয়।

এর আগে ব্লু-ইকোনমি ইনফ্রাস্ট্রাকচার সেশনে নসরুল হামিদ বলেন, সমুদ্রে মাল্টিক্লায়েন্ট সার্ভে শেষ হয়েছে। গভীর সমুদ্রে বেশ সম্ভাবনা রয়েছে খনিজ সম্পদের। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। সেপ্টেম্বরে যা শেষ হবে। জলবিদ্যুতে ভালো সম্ভাবনা থাকতে পারে। এজন্য পরীক্ষামূলক প্রকল্প নেয়া যেতে পারে।

তিনি আরও বলেন, মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর গড়ে উঠছে। গতবছর ৮০ হাজার টন ধারন ক্ষমতার কয়লার জাহাজও ভিড়েছে। এখানে এলএনজি টার্মিনাল, কোল টার্মিনাল, এলপিজি, টার্মিনালের চিন্তা নিয়ে এগোচ্ছে সরকার। মাতারবাড়ি গভীর সমুদ্র এলাকায় হাইড্রোজেন পাওয়ারের সম্ভাবনা নিয়ে কাজ হবে। অনশোরে উইন্ড ২৫ শতাংশ পর্যন্ত মিলছে কেন্দ্রের সক্ষমতা অনুযায়ী। অফশোরে তা আরও বেশি হবে বলে প্রত্যাশা করছি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম