রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

একযোগে ১৪ জেলায় এসপি বদলি


DhakaReport24.com || 2024-06-23 16:44:00
একযোগে ১৪ জেলায় এসপি বদলি

 একযোগে ১৪ জেলায় এসপি বদলি দেশের ১৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) একযোগে বদলি করা হয়েছে। সেখানে নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।

রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জেলাগুলো হলো- রংপুর, কুষ্টিয়া, সিলেট, কুমিল্লা, পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল, নীলফামারী, যশোর, মাদারীপুর ও সুনামগঞ্জ।

প্রজ্ঞাপনে এসপি সমমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। একজন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বদলির কারণ জানানো হয়নি। বদলি কার্যক্রমটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম