বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

বিমানবন্দরে থামবে না পশ্চিমাঞ্চলের কোনো ট্রেন


DhakaReport24.com || 2024-06-11 22:18:15
বিমানবন্দরে থামবে না পশ্চিমাঞ্চলের কোনো ট্রেন

ঢাকাগামী পশ্চিমাঞ্চলের সব ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল বুধবার (১২ জুন) থেকে ঈদযাত্রা শুরু হবে। এ দিন থেকে ঈদের আগের দিন ১৬ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত মানবে ট্রেনগুলো। শিডিউল বিপর্যয় নিরসনে এ সিদ্ধান্ত কর্তৃপক্ষের।

সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনায় আরও রয়েছে, সুন্দরবন, মধুমতি, বেনাপোল এক্সপ্রেস, নকশীকাঁথা ও চন্দনা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলি প্লাটফর্ম থেকে যাত্রা শুরু করবে।

টিকিট ইস্যু প্রসঙ্গে বলা হয়, কাল থেকে জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দর ও জয়দেবপুরগামী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। ঈদ উপলক্ষে ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না। টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍্যাবের সহযোগিতায় টিকিট বিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে। তাছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

এর বাইরেও নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে র‍্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় থাকতে বলা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম