রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

বাংলাদেশে কোনোদিনই আর ভোট চুরি হবে না: ইসি হাবিব


DhakaReport24.com || 2024-04-26 20:04:45
বাংলাদেশে কোনোদিনই আর ভোট চুরি হবে না: ইসি হাবিব

বাংলাদেশে আর কোনোদিনই ভোট ডাকাতি, ভোট চুরির হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল চারটায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিকে প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ইসি হাবিব বলেন, ‘যাদের ভোট ডাকাতি ও ভোট চুরির অসৎ উদ্দেশ্য আছে পূর্বের জিনিসের পুনরাবৃত্তি আর কোনোদিন বাংলাদেশে হবে না। আমরা কমিশনে যতদিন আছি। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বিশ্বাসী।’

নির্বাচনী এলাকা আইনশৃঙ্খলার চাদরে ঘেরা থাকবে জানিয়ে তিনি বলেন, প্রত্যেক ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। আইনশৃঙ্খলার চাদরে ঘেরা থাকবে, কেউ কিচ্ছু করতে পারবে না।’

আহসান হাবিব খান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের তাৎপর্য অনেক। দেশের মানুষের প্রধান চাওয়া সুষ্ঠু নির্বাচন। আর নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে দেশের মানুষকে সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।

এই নির্বাচন কমিশনার আরও বলেন, সকল প্রার্থীই আমাদের কাছে সমান। কাউকে ছোট বড় করে দেখার সুযোগ নেই। কেউ প্রভাব বিস্তার করতে চাইতে তাকে কঠোরভাবে দমন করা হবে।

এ সময় সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে লক্ষে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এর আগে বরিশাল জেলা প্রশাসনের কার্যালয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আহসান হাবিব।

সভায় বরিশাল জেলার সদর উপজেলা ও বাকেরগঞ্জ উপজেলার সকল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন।

আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম