রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

হিযবুত তাহরীর নেতা তাওহীদ গ্রেপ্তার


DhakaReport24.com || 2024-04-08 13:03:15
হিযবুত তাহরীর নেতা তাওহীদ গ্রেপ্তার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র নেতা তৌহিদুল ইসলাম ওরফে তাওহীদকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-২ ও র‌্যাব-৭। চট্টগ্রামের খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৮ এপ্রিল) র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তার তৌহিদুল ইসলাম ওরফে তাওহীদ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিজবুত তাহরীর’র দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। তৌহিদুল ইসলাম হাজারীবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিল।

আত্মগোপনে থেকে জঙ্গি সংগঠন ‘হিজবুত তাহরীর’র কার্যক্রম অব্যাহত রাখে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তাকে গ্রেপ্তার সংক্রান্তে কুমিল্লা জেলার লালমাই থানার অফিসার ইনচার্জের পত্রের প্রেক্ষিতে র‌্যাব-২ আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি করে।

র‌্যাব-২ এর অধিনায়ক আরও বলেন, গ্রেপ্তার তৌহিদুল ইসলাম ওরফে তাওহীদ ২০১৬ সালে ঢাকায় একটি কলেজের ছাত্রাবস্থায় হিজবুত তাহরীর’র সঙ্গে জড়িত হয়। পরে সে ঢাকা ছেড়ে চট্টগ্রাম চলে যায় এবং চট্টগ্রামে একটি ডেন্টাল ইউনিটে (বিডিএস) অধ্যয়নরত অবস্থায় উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল এবং বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করছিল। গ্রেপ্তার আসামির কাছে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’ অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম