বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

মেট্রোর ওয়ার্কশপে ডাকাতি, এখনো কূলকিনারা করতে পারেনি পুলিশ


DhakaReport24.com || 2024-04-05 20:53:30
মেট্রোর ওয়ার্কশপে ডাকাতি, এখনো কূলকিনারা করতে পারেনি পুলিশ

রাজধানীর রূপনগর এলাকার বেড়িবাঁধ সড়কের বোট ক্লাবের উল্টোপাশে মেট্রোরেলের কাজে নিয়োজিত চায়না সিনো হাইড্রো কোম্পানির ওয়ার্কশপে ডাকাতির ঘটনায় তিন দিন পেরিয়ে গেলেও কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। গত মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যার পর সেখানে কর্মচারীদের বেঁধে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় রূপনগর থানায় একটি মামলা হয়েছে। সেই মামলার তদন্ত করছে পুলিশ।

শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রূপনগর থানার ওসি জানে আলম ঢাকা মেইলকে বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি। আর মেট্রোরেলের ওয়ার্কশপে ডাকাতি হয়নি। ডাকাতি হয়েছে মূলত একটি চায়না কোম্পানির হাউজে। তবে কে বা কারা ডাকাতি করেছে তা আমরা খতিয়ে দেখছি। এখনো কাউকে শনাক্ত বা আটক করা যায়নি।

ওসি বলেন, যেগুলো ডাকাতি হয়েছে সেগুলো সব পুরান মালামাল। তবে সিসি ক্যামেরা যাচাই করা হচ্ছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আট থেকে ১০ জনের একটি দল ছুরি, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে ওয়ার্কশপে ঢুকে পড়ে। এ সময় ওয়ার্কশপটিতে ১০ জন কর্মী ছিলেন। একপর্যায়ে দুর্বৃত্তরা সেখানকার নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের বেঁধে ফেলে। সেখানে থাকা আনুমানিক এক লাখ ১০ হাজার টাকা লুটে নেয় তারা। এছাড়া ওয়ার্কশপের ভেতর থাকা মালপত্রও নিয়ে যায়।

এ ঘটনার পর কোন থানায় মামলা হবে তা নিয়ে দুই থানার মধ্যে ঠেলাঠেলি শুরু হয়। শেষমেষ রূপনগর থানা মামলা নেয়। কিন্তু গত তিন দিনেও এই মামলার কোনো অগ্রগতি হয়নি। কাউকে আটক করতে পারেনি পুলিশ। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম