বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

উত্তপ্ত বান্দরবান, পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী


DhakaReport24.com || 2024-04-05 16:34:00
উত্তপ্ত বান্দরবান, পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি অবস্থানের ফলে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পার্বত্য জেলা বান্দরবানে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আগামীকাল শনিবার (৬ এপ্রিল) সকালে বান্দরবানের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। শুক্রবার (৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী বান্দরবানের পরিস্থিতি পর্যবেক্ষণসহ মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে দুপুর আড়াইটার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

ঢাকা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

গত কয়েক দিন ধরে বান্দরবানে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। গত মঙ্গলবার (২ এপ্রিল) রাতে সশস্ত্র দুর্বৃত্তরা রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকের শাখায় হামলা চালায়। এ সময় ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে তারা। পরদিন বুধবার দুপুরে জেলার থানচি উপজেলার কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সবশেষ গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে বৃহস্পতিবার থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে।

এদিকে অপহরণের ৪৮ ঘণ্টা পর সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব। টাকা লুট এবং নিজেদের সক্ষমতা জানান দিতেই বিচ্ছিন্নতাবাদীরা ম্যানেজারকে অপহরণ করেছিল বলে জানিয়েছে এলিট ফোর্স।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম