বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

দেশে এলো ফাইজারের আরো ২৩ লাখ টিকা


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-01-15 20:12:00
দেশে এলো ফাইজারের আরো ২৩ লাখ টিকা

করোনা প্রতিরোধী ফাইজারের আরো ২৩ লাখ ডোজ টিকা যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছে। গতকাল (শুক্রবার, ১৪ জানুয়ারি)  রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

স্বাস্থ্য অধিদফতরের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকাপ্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশে ফাইজারের আরো ২৩ লাখ টিকা এসেছে। রাত সাড়ে ৯টায় একটি বিশেষ বিমানে এই টিকা পৌঁছেছে। টিকা গ্রহণ করেছেন স্বাস্থ্য অধিদফতরের কয়েকজন কর্মকর্তা। বিমানবন্দর থেকে এই টিকা মহাখালীর কেন্দ্রীয় আইপিআইয়ের ওয়্যার হাউজে নেয়া হয়। এই টিকা শিক্ষার্থীদের দেয়া হবে।