বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

রাজধানীতে শিশু অপহরণ বেড়েছে : ডিবি প্রধান


DhakaReport24.com || 2024-03-28 15:48:45
রাজধানীতে শিশু অপহরণ বেড়েছে : ডিবি প্রধান

শিশু অপহরণ বন্ধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ। তিনি বলেন, ‘রাজধানীতে শিশু অপহরণ বেড়েছে। বোরকা পরে পরিচয় গোপন রেখে শিশু চুরি করা হচ্ছে।’

বৃহস্পতিবার (২৮ মার্চ)  দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ভালোভাবে খোঁজ নিয়ে সন্তান দত্তক নেয়ারও অনুরোধ করেছেন তিনি। অপহরণের সাত দিন পর বুধবার আড়াই বছরের এক শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ। একই সঙ্গে শিশু চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, ২১ মার্চ বিকেলে রাজধানীর হাজারিবাগের ভাড়া বাসার সামনে অন্য শিশুদের সঙ্গে খেলছিল আড়াই বছরের শিশু তাওসীন। অন্য দিনের মতোই খেলার সঙ্গী ছিল বোনসহ অন্যরা। কিন্তু হঠাৎ অপরিচিত এক নারী চকলেট, চিপসের লোভ দেখিয়ে ছোট্ট তাওসীনকে দোকানে নিয়ে যান। এমন কি অন্য সঙ্গীরা টের পাওয়ার আগে অবুঝ এই শিশুকে অপহরণ করে বোরকা পরিহিত এক নারী।

অনেক খোঁজার পরও তাওসীনকে না পাওয়ায় তার রিকশাচালক বাবা আইনরক্ষাকারী বাহিনীর শরাণাপন্ন হন। করেন মামলাও। এর পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবি কুমিল্লা থেকে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করে। জানা যায়, ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়া হয় শিশুটিকে। শিশু পাচারকারীর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না এ ব্যাপারে আরও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিবি প্রধান হারুন অর রশীদ। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম