বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

মিয়ানমারের সীমান্তরক্ষীদের ফেরত পাঠানো হবে: পররাষ্ট্রমন্ত্রী


DhakaReport24.com || 2024-03-12 19:28:00
মিয়ানমারের সীমান্তরক্ষীদের ফেরত পাঠানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে বিদ্রোহী আরকান আর্মির তাড়া খেয়ে বাংলাদেশে পালিয়ে আসা বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১১৭ সদস্যকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে পালিয়ে আসা বিজিপি সদস্যদের আগের মতোই নিজেদের দেশে ফেরত পাঠানো হবে।

বিজিপি ছাড়াও মিয়ানমারের কয়েকজন নাগরিক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিল, তাদের বাধা দিয়ে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে- উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এটাই সরকারের শক্তি। ব্যবসায়ীরা যা ইচ্ছা তাই করতে না পারে, এজন্য সরকার সামগ্রিক বাজার ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা করছে।

এর আগে, গত ফেব্রুয়ারিতে অভ্যন্তরীণ সংঘাতের জেরে কয়েক দফায় বাংলাদেশে পালিয়ে আসেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ জন।

এছাড়াও তাদের মধ্যে দেশটির কয়েকজন সেনাসদস্য, শুল্ক কর্মকর্তা ও ইমিগ্রেশন পুলিশের সদস্য ছিলেন। পরে গত ১৫ ফেব্রুয়ারি তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম