শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

দুই সিটিতে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা


DhakaReport24.com || 2024-03-09 16:38:30
দুই সিটিতে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন স্থানে পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সাধারণ এবং উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপরই শুরু হয়েছে গণনা।

ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটিতে মেয়রের শূন্য পদে অনুষ্ঠিত হয়েছে উপ-নির্বাচন। দুই সিটিতেই ইলেকট্রনিং ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়।

কুমিল্লায় মোট ভোটার ছিল ২ লাখ ৪২ হাজার ৪৫৮। ময়মনসিংহে সিটিতে ভোটার ছিল ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। সিটি নির্বাচনে ইভিএম বিড়ম্বনা, কুমিল্লায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনার মধ্যেই শেষ হয়েছে ভোট। এখন ফল ঘোষণার অপেক্ষা।

দুই সিটি বাদে আজ শনিবার ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় উপনির্বাচন, জামালপুরের বকশীগঞ্জ, বরগুনার আমতলী ও পটুয়াখালী পৌরসভায় সাধারণ নির্বাচন হচ্ছে। পৌরসভার শূন্যপদে উপ-নির্বাচন হয়েছে ১৫টিতে, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ১৩টি, ইউনিয়ন পরিষদের শূন্যপদে উপ-নির্বাচন ১৯০টি এবং জেলা পরিষদে শূন্যপদে সাতটি উপ-নির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছে।         
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম