বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

আসামি যত শক্তিশালীই হোক গ্রেপ্তার করা হবে : ডিবি প্রধান


DhakaReport24.com || 2024-03-09 13:49:45
আসামি যত শক্তিশালীই হোক গ্রেপ্তার করা হবে : ডিবি প্রধান

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে হট্টগোল ও মারামারির ঘটনায় করা মামলার আসামিরা যত শক্তিশালীই হোক না কেন তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

শনিবার (৯ মার্চ) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ডিবি প্রধান বলেন, মামলার সব আসামি আইনজীবীদের গ্রেপ্তার করা হবে। কে কোন দল করে তা বিবেচ্য নয়। আসামি কত বড় শক্তিশালী তা দেখার বিষয় নয়।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সুপ্রিম কোর্টের ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে হট্টগোল ও মারামারির ঘটনায় শুক্রবার (৮ মার্চ) রাতে রাজধানীর শাহবাগ থানায় ২০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। হত্যাচেষ্টার অভিযোগে করা ওই মামলায় আরও ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী (সাইফ) বাদী হয়ে মামলাটি করেছেন। এতে ১ নম্বর আসামি করা হয়েছে অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীকে।

এদিকে, মামলার পর রাতেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীর গুলশানের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ সময় নাহিদ সুলতানা যুথীকে বাসায় পাওয়া যায়নি।

অভিযানে গ্রেপ্তার আইনজীবীরা হলেন- কাজী বশির আহমেদ, অ্যাডভোকেট তুষার, অ্যাডভোকেট তরিকুল, অ্যাডভোকেট সুমন ও অ্যাডভোকেট উসমান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম