বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

শীতের রাতে ঝিরি ঝিরি বৃষ্টি


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-01-11 11:11:30
শীতের রাতে ঝিরি ঝিরি বৃষ্টি

শীতের রাতে হঠাৎ করেই ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হলো রাজধানীতে। মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে হালকা হিম বাতাসের সঙ্গে বৃষ্টিতে জড়োসড়ো কর্মস্থল থেকে বাসায় ফেরা মানুষ।

আগেই আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে জানিয়েছিল, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। হয়েছেও তাই। মঙ্গলবার রাতে ঢাকাসহ আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। 

রাতের এই বৃষ্টিতে স্বাভাবিক জনজীবনে কিছুটা প্রভাব ফেলেছে। রাস্তার পাশে ফুটপাতের বাজারসহ দোকানগুলো বন্ধ করে দোকানিদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া সড়কে চলাচলরত যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে।

পূর্বাভাস বলছে, আগামীকাল বুধবারও সারা দেশের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সেই সঙ্গে দেশের আরও কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বাড়তি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বুধবার ও বৃহস্পতিবার থেমে থেমে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।