রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়ার শর্ত শিথিল


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-01-11 21:00:15
১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়ার শর্ত শিথিল

বারো থেকে সতের বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিত করতে শর্ত আরো শিথিল করেছে সরকার। মেহেরপুর সরকারি কলেজে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের আটটি বুথে টিকা দেয়া হচ্ছে। সিলেট জেলার বিভিন্ন উপজেলার প্রায় দুই লাখ ও সিটি কর্পোরেশন এলাকায় দুই লাখ শিক্ষার্থীকে টিকা দেয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে জেলার স্বাস্থ্য বিভাগ। 

২য় দিনের মতো চট্টগ্রামে স্কুল কলেজের শিক্ষার্থীদের নগরীর তিনটি স্পটে করোনার টিকা দেয়া হয়। মহানগরীতে প্রতিদিন ২৫ হাজার শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনা থাকলেও স্বাস্থ্যবিধি মেনে টিকা দিতে তা কমিয়ে ১৭ হাজার করা হয়েছে। 
 
শ্রেণিকক্ষে সশরীরে উপস্থিত হয়ে ক্লাস করতে হলে ৩১শে জানুয়ারির মধ্যে দেশের ১২ থেকে ১৭ বছর বয়সী সব শিক্ষার্থীকে অন্তত এক ডোজ টিকা নিতে হবে। এমন অবস্থায় জোরে শোরে চলছে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম। টিকা দেয়ার শর্ত আরো শিথিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ১৫ই জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের টিকার আত্ততায় আনার লক্ষ্য তাদের। 

রেজিস্ট্রেশন ছাড়াও টিকা দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি মাসেই সব শিক্ষার্থীকে টিকার আত্ততায় আনতে চায় সরকার। 

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা সব জায়গায় নির্দেশনা দিয়েছি রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষা করার দরকার নেই। আমরা কাগজে টিকার যে কার্ডটি দেই সেটি সংরক্ষণ করেও যেসব জায়গায় টিকা কার্ড দেখাতে হয় সেখানে যাওয়া যাবে। আমরা টার্গেট নিয়েছি ১৫ই জানুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীদের টিকার আওতায় আনা। 

১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য শুধু ফাইজারের টিকার অনুমোদন থাকায় তা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে পৌছে দিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, যেসব উপজেলাগুলো একবারে প্রত্যন্ত এলাকায় পড়েছে যেমন পাহাড়ি এলাকা বা চরের এলাকাগুলো সেগুলোকে আমরা আলাদা আলাদা প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের টিকার আওতায় এনেছি। 

১০ই জানুয়ারি পর্যন্ত ৬২ লাখ ৫২ হাজার ৮ শ ৫৯ জন শিক্ষার্থী করোনার টিকার প্রথম ডোজ এবং ৮ লাখ ৬০ হাজার ১শ ৩৩ জন দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে।