বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-01-11 18:31:15
১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন
ফাইল ছবি।

বুধবার (১২ জানুয়ারি) থেকে ১৫ জানুয়ারির টিকিটের ২৫ শতাংশ অনলাইনে এবং ২৫ শতাংশ কাউন্টারে বিক্রি করা হবে। তবে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলার ঘোষণা কার্যকর হবে আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে।

চলমান করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ট্রেনে মোট আসনের অর্ধেক টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তাররোধে সার্বিক চলাচলে বিধিনিষেধ আরোপ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সেখানে ট্রেন, বাস ও লঞ্চ তাদের সক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে মর্মে নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী বাংলাদেশ রেলওয়ে আগামী শনিবার থেকে ট্রেনে অর্ধেক যাত্রী বগহন করবে। এছাড়া ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রিও বন্ধ ঘোষণা করেছে তারা।

ওই প্রজ্ঞাপনে আরও জানানো হয় , এমন অবস্থায় যাত্রীবাহী ট্রেন পরিচালনার ক্ষেত্রে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও যাত্রীদের স্বাস্থ্যগত নিরাপত্তার স্বার্থে শারীরিক দূরত্ব ও মাস্ক পরা নিশ্চিত করে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে ।