শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

কক্সবাজার যাচ্ছেন সব রাষ্ট্রদূত


DhakaReport24.com || 2024-02-27 09:52:15
কক্সবাজার যাচ্ছেন সব রাষ্ট্রদূত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে কক্সবাজার যাচ্ছেন বাংলাদেশে নিয়োজিত বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কক্সবাজার সফরে যাচ্ছেন তারা।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মূলত কক্সবাজারে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন এবং কক্সবাজারকে সারা পৃথিবীর কাছে তুলে ধরতেই তাদের এ ভ্রমণ। একদিনের এই পরিদর্শনে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রথমে তারা চট্টগ্রাম যাবেন। বেলা ১১টায় নেভাল অ্যাকাডেমির ওয়েস্ট পয়েন্ট এবং কর্ণফুলী টানেল পরিদর্শন করবেন রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা। এরপর বিকেল সাড়ে ৩টায় ট্রেনযোগে চট্টগ্রাম থেকে তারা কক্সবাজার পৌঁছাবেন।এ সময় কক্সবাজারে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন তারা।

এর আগে, সোমবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে ৫১টি বিদেশি দূতাবাস রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ৮১টি দূতাবাসের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম