বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাতটি গাড়ি দিলো কোরিয়া প্রজাতন্ত্র


DhakaReport24.com || 2024-02-25 15:58:45
পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাতটি গাড়ি দিলো কোরিয়া প্রজাতন্ত্র

কোরিয়া প্রজাতন্ত্র ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাতটি প্রটোকল গাড়ি উপহার দিয়েছে।  

রোববার (২৫ ফেব্রুয়ারি) পদ্মা স্টেট গেস্ট হাউসে এক অনুষ্ঠানে এ গাড়ির চাবি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান নাঈম উদ্দিন আহমেদ, এশিয়া ও প্যাসিফিক উইংয়ের মহাপরিচালক তৌফিক হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রটোকল গাড়ি দেওয়ার জন্য কোরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, এ গাড়িগুলো বাংলাদেশ সরকারকে আরও সফল প্রোটোকল দায়িত্ব পালনে সহায়তা করবে।

দেশটির রাষ্ট্রদূত বলেন, কোরিয়া সব সময় বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাতটি বিলাসবহুল কোরিয়ান গাড়ি কূটনৈতিক সম্পর্ক আরও ভালো অবদান রাখবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম