বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

আগামী ১৬ দিন বিকল্প পথে চলতে হবে মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের


DhakaReport24.com || 2024-02-22 12:38:30
আগামী ১৬ দিন বিকল্প পথে চলতে হবে মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের

কার্যক্ষমতা বাড়াতে দুই সপ্তাহের জন্য পোস্তগোলা সেতু সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। ফলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহাকারী যানবাহনগুলোকে আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) থেকে ৮ মার্চ পর্যন্ত বিকল্প পথ ব্যবহার করতে বলেছে সওজ। 

এই সময়টাতে মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর। এরইমধ্যে এ বিষয়ে অধিদফতরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (এন-৮: ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মহাসড়কের তৃতীয় কিলোমিটারে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা সেতু-১ এর (পোস্তগোলা সেতু) দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিং কাজ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই মেরামত কাজের জন্য আগে ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ তারিখ নির্ধারণ করা হলেও এসএসসি পরীক্ষার জন্য তা পরিবর্তন করা হয়। নতুন নির্ধারিত ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত সময়ে সেতুটি দিয়ে ট্রাক-পিকআপ ভ্যান, কাভার্ডভ্যান, কনটেইনারবাহী লরিসহ সবধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। আর ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ- এই পাঁচ দিন বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, অটোরিকশাসহ সবধরনের হালকা যানবাহন চলাচলও বন্ধ থাকবে। এই পাঁচ দিন সবাইকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

ভারী যানবাহন ও বড় বাসের জন্য বিকল্প সড়কের নির্দেশনাও দিয়েছে সওজ। এতে বলা হয়েছে, যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কগামী যানবাহন ধোলাইপাড় বাসস্ট্যান্ড ও বাবুবাজার সেতু ব্যবহার করে তেঘড়িয়া ইন্টারসেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করবে। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক হতে যাত্রাবাড়ীগামী যানবাহন তেঘড়িয়া ইন্টারসেকশন-বাবুবাজার সেতু ব্যবহার করে ধোলাইপাড় হয়ে যাত্রাবাড়ী প্রবেশ করবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম