রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

এক্সপ্রেসওয়ের ক্রেন রেললাইনে, ১ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল


DhakaReport24.com || 2024-02-17 11:18:45
এক্সপ্রেসওয়ের ক্রেন রেললাইনে, ১ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ব্যবহৃত একটি ক্রেন রেললাইনে পড়ে যাওয়ায় রাজধানীর সঙ্গে দেশের বেশির ভাগ অংশে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। আজ শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত ক্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইনে পড়ে যায়। এর ফলে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা ও দেশের বেশির ভাগ অংশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ ছিল।

পরে ক্রেনটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল ফের শুরু হয় বলে জানান ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ছাড়া ক্ষয়ক্ষতির কোনো খবরও পাওয়া যায়নি।

এদিকে ঘটনার বিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলীর মোবাইলে একাধিকবার কল দিলেও তারা ধরেননি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম