বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

ড. ইউনূসের বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী


DhakaReport24.com || 2024-02-14 18:21:15
ড. ইউনূসের বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিচার অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে। এখানে সরকার কোনো পার্টি (পক্ষ) না। ইউনূসের প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিকরাই তার বিরুদ্ধে মামলা করেছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিউনিখ সফর’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিও মিলার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে, ড. মুহাম্মদ ইউনূসের বিচার অস্বাভাবিক গতিতে হয়েছে। তাকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করাও হচ্ছে। এতে আগামীতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগে সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (ম্যাথিও মিলার) কী মন্তব্য করেছেন, সেটা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। শোনা কথার ওপর মন্তব্য করা অনুচিত। নিজে দেখে, পড়ে ও জেনে মন্তব্য করা উচিত। এটুকু বলতে পারি, ড. ইউনূসের যে বিচার হচ্ছে, সেটা খুবই স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে। তিনি (ইউনূস) আদালতের মাধ্যমে সাজা পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে জামিনও দেওয়া হয়েছে। এতে প্রমাণ হয় যে, এই বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে।

মামলাটি তো শ্রমিকরা করেননি, এমন এক প্রশ্নে তিনি বলেন, মামলা করার সময় কলকারখানা পরিদর্শন অধিদপ্তর থেকে তারা অনুমতি নিয়েছেন। মামলা করতে হলে এই অধিদপ্তরের অনুমতি নিতে হয়। বাংলাদেশের বিচার প্রক্রিয়া স্বচ্ছ সেটা আপনারা জানেন বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম