বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

নাব্যতা হারিয়েছে ৩ শতাধিক নদী: নৌ প্রতিমন্ত্রী


DhakaReport24.com || 2024-02-13 20:27:15
নাব্যতা হারিয়েছে ৩ শতাধিক নদী: নৌ প্রতিমন্ত্রী

সারা দেশে ৩০৮টি নদী নাব্যতা হারিয়েছে বলে সংসদে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংসদ অধিবেশনে সরকারি দলের সদস্য এম. আব্দুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশে ৯৩১টি নদী প্রবাহমান রয়েছে এবং নাব্যতা হারিয়েছে এমন নদীর সংখ্যা ৩০৮টি।

এর মধ্যে ঢাকা বিভাগে নাব্যতাহীন নদীর সংখ্যা ৮৫, রংপুর বিভাগে ৭১, রাজশাহী বিভাগে ১৮, চট্টগ্রাম বিভাগে ১১, সিলেট বিভাগে ১০, ময়মনসিংহ বিভাগে ২৬ এবং খুলনা বিভাগে ৮৭টি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যা’ শীর্ষক বইয়ের তথ্যমতে বাংলাদেশে বর্তমানে মোট নদীর সংখ্যা ১ হাজার ৮টি। পরবর্তীতে জেলা প্রশাসক ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে আরও নদীর সংখ্যা পাওয়া গেছে।

প্রক্রিয়াটি চলমান রয়েছে বলেও সংসদকে জানান নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম