বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

সীমান্তে নন-লেথাল অস্ত্র ব্যবহারে সম্মত বাংলাদেশ-ভারত


DhakaReport24.com || 2024-02-12 20:56:15
সীমান্তে নন-লেথাল অস্ত্র ব্যবহারে সম্মত বাংলাদেশ-ভারত

সীমান্ত হত্যা ঠেকাতে নন-লেথাল (প্রাণঘাতী নয় এমন) অস্ত্র ব্যবহারের বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ-ভারত। সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেছি (ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে)। সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করেছি।

হাছান মাহমুদ আরও বলেন, সীমান্তে যাতে নন-লেথাল অস্ত্র ব্যবহার করা হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তিনি (জয়শঙ্কর) আমার সঙ্গে একমত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি নন-লেথাল অস্ত্র ব্যবহার করা হয় তাহলে সীমান্তে যে হত্যাকাণ্ড হয় সেটা আর হবে না, অনেকটা কমে যাবে। সেটি কিভাবে অপারেশনাল করা যায় এবং সীমান্ত হত্যা কমানোর বিষয়ে আলোচনা করেছি। আমরা ঐক্যমতে পৌঁছেছি।

প্রসঙ্গত, গত ৭-৯ ফেব্রুয়ারি ভারত সফরে মন্ত্রী হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম