শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে তিন দেশের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ


DhakaReport24.com || 2024-02-12 18:11:15
বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে তিন দেশের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে কানাডার হাইকমিশনার লিলি নিকহোলস, ইরানের রাষ্ট্রদূত মানসোর চাভোসি এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে তিন দেশের প্রতিনিধি পৃথকভাবে সাক্ষাৎ করেন।

কানাডার হাইকমিশনারের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের রপ্তানিযোগ্য নতুন পণ্য ও নতুন রপ্তানির বাজার সম্প্রসারণে নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের রপ্তানি আয়ের উল্লেখযোগ্য অংশ আসে তৈরি পোশাক খাত থেকে। বাংলাদেশ ওষুধ, বাইসাইকেল রপ্তানি করতে আগ্রহী।

এ সময় কানাডার হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বের প্রশংসা করে জানান, কানাডা ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। তিনি কানাডা থেকে ক্যানোলা তেল রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া অপচনশীল দ্রব্য যেমন ফলের রস (জুস), শুকনো ফল (ড্রাই ফ্রুট) নিয়ে কানাডার বিশেষ চাহিদার কথা জানান।

এদিকে, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ইরানের রাষ্ট্রদূতকে জানান, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক করতে গেলে অর্থ লেনদেনে সমস্যা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে ইরানের রাষ্ট্রদূতকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলাপ করে বিষয়টি সহজ করার আহ্বান জানান।

এরপর প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। তিনি বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহের কথা জানালে বাণিজ্য প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির আহ্বান জানান।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম