শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

মিয়ানমারের সেনাদের শিগগিরই ফেরত পাঠানো হবে: পররাষ্ট্রমন্ত্রী


DhakaReport24.com || 2024-02-12 15:44:30
মিয়ানমারের সেনাদের শিগগিরই ফেরত পাঠানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাদের খুব শিগগিরই ফেরত পাঠানো হবে। সোমবার (১২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ কথা জানা তিনি।

মন্ত্রী বলেন, মিয়ানমারের সেনাদের খুব শিগগিরই ফেরানোর বিষয়ে কাজ চলছে। নিরাপত্তাজনিত কারণে দিনক্ষণ প্রকাশ করতে পারছি না। রাখাইনের রাজধানী সিত্তে থেকে বাংলাদেশ কনসুলেটের কূটনীতিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, অভ্যন্তরীণ সংঘাতের জেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন, যা একেবারে অগ্রহণযোগ্য। মিয়ানমারের আসা সেনাদের খুব সহসায় ফেরত পাঠানো হবে। এ নিয়ে মিয়ানমার-বাংলাদেশ ঐক্যমতে পৌঁছেছে। মিয়ানমার সম্মত হয়েছে।

বিএনপির বিষয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপি এখন পুরোনো গাড়ি। স্টার্ট দিয়ে কোনোরকমে চালু রাখার চেষ্টা করছে। যাতে তাদের নেতাকর্মীরা চাঙ্গা থাকে। আশা করি বিএনপি গণতান্ত্রিক কার্যক্রমের মধ্যেই থাকবে। তবে আগুন সন্ত্রাস তাদের আর করতে দেওয়া হবে না।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম