রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ক্ষমতা বাড়ছে গ্রাম আদালতের


DhakaReport24.com || 2024-02-11 18:30:00
ক্ষমতা বাড়ছে গ্রাম আদালতের

৩ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার ক্ষমতার বিধান রেখে 'গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০২৪'-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগে গ্রাম আদালতের জরিমানার সীমা ছিল ৭৫ হাজার টাকা পর্যন্ত।

রোববার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত বছর এই আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। কিন্তু এটি সংসদে উপস্থাপন না হওয়ায় এবং নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ায় নতুন মন্ত্রিসভা থেকে অনুমোদন নেওয়ার নিয়ম রয়েছে। মন্ত্রিসভা এটিকে চূড়ান্ত অনুমোদন করে দিয়েছে।

তিনি বলেন, গ্রাম আদালতের আর্থিক ক্ষমতা (জরিমানার করার ক্ষমতা) ৭৫ হাজার থেকে বাড়িয়ে নতুন আইনে তা ৩ লাখ টাকা করা হয়েছে। চেয়ারম্যানসহ ৫ জনের সমন্বয়ে গ্রাম আদালত হয় বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম